লেক
ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া হ্রদ। কতশতবার
এই লেকের পাড়ে এসে
বসেছি তার ইয়ত্তা নেই। কতগুলো বিষণ্ণ বিকেল, মনোমুগ্ধকর মূহুর্ত এই লেকের জল-হাওয়ার সাথে মিশে গিয়ে কালের গর্ভে হারিয়ে গেছে সে হিসাব আজ আর কেউ
করবে না। উগান্ডার বাতাস বেশ বিশুদ্ধ, আবহাওয়া সারা বছর বেশ
চমৎকার, সবসময় একটা বসন্ত বসন্ত ভাব। যুদ্ধ-বিধ্বস্ত কঙ্গো-তে কাজ করতে করতে
ক্লান্ত আমরা উগান্ডায় এসে ছুটি কাটাতাম, আর উগান্ডা মানে আমার কাছে লেক ভিক্টোরিয়া।
লেকের দু-তীরের ঠাণ্ডা হাওয়া আমাদের কর্মক্লান্ত, গৃহকাতর মনে শান্তির পরশ বুলিয়ে
দিত। উগান্ডায় আমাদের ডেরা ছিল ‘বাংলাহাউজ’, এন্টেবি বিমানবন্দর থেকে বেশ কাছে, আর আমদের এই ডেরার বেশ কাছেই ছিল লেক
ভিক্টোরিয়া। রুম থেকে বের হলেই - অন্য কোন স্থানে বিশেষ কোনো কাজে না গেলে- লেক
ভিক্টরিয়াই ছিল আমাদের অন্যতম গন্তব্য। মিনিট দশেক হাঁটলে লেকের নিকটতম পাড়ে আমরা
পৌঁছে যেতাম।
লেক ভিক্টোরিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লেক ভিক্টোরিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
লেক ভিক্টোরিয়ার স্মৃতি
![]() |
| লেক ভিক্টো্রিয়া |
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩
বিদায় কঙ্গো, বিদায় আফ্রিকা
আর একটু পরে অন্ধকারের কালো রঙের সাথে মিশে যাবে গোধূলির কমলা রঙের স্স্নিগ্ধ আলো। এই অপার্র্থিব সন্ধ্যা, এই মন খারাপ করা বিষন্ন বিকেলগুলো আর ফিরে আসবে না আমার জীবনে। তিন বছরের অধিককাল কাটিয়েছিলাম লালমাটির দেশ কঙ্গোতে। ঘুরে বেড়িয়েছি আফ্রিকার আরো অনেক অঞ্চলে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
